Friday, November 06, 2026

সেকশন

English
Dhaka Tribune

খাগড়াছড়িতে আগুনে পুড়লো ৯ ব্যবসা প্রতিষ্ঠান

আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের কর্মীদের প্রায় তিন ঘণ্টা কাজ করতে হয়েছে

আপডেট : ০৬ নভেম্বর ২০২৬, ১০:১৯ এএম

খাগড়াছড়ি পৌর এলাকার কলাবাগানে আগুনে পুড়ে গেছে নয়টি ব্যবসা প্রতিষ্ঠান। 

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে আগুনের সূত্রপাত হয়। খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মুকুল কুমার নাথ এ অথ্য নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন নেভাতে ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয় বাসিন্দা, সেনাবাহিনী ও পুলিশ সদস্যরাও সহযোগিতা করেন। আগুনে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

মুকুল কুমার নাথ বলেন, “কাঠ ও টিনের তৈরি স্থাপনা হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পাশাপাশি পানির সংকটের কারণে আগুন নেভাতে বেগ পেতে হয়। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের কর্মীদের প্রায় তিন ঘণ্টা কাজ করতে হয়েছে।”

তিনি আরও বলেন, “দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ততক্ষণে কাঠের দোকান ও ফার্নিচার কারখানাসহ নয়টি ব্যবসা প্রতিষ্ঠান এবং একটি অটোরিকশা পুড়ে যায়।”

   

About

Popular Links

x