Friday, November 06, 2026

সেকশন

English
Dhaka Tribune

রাজধানীর বাড্ডায় বাসে আগুন দিলো দুর্বৃত্তরা

পুলিশ জানায়, বাসে কোনো যাত্রী না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি

আপডেট : ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৫১ পিএম

রাজধানীর বাড্ডার নতুন বাজার এলাকায় বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শুক্রবার (৬ নভেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে কোকাকোলা গেটের বিপরীত পাশে বাসটি ঘোরানোর সময় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় বাসটিতে কোনো যাত্রী ছিলেন না।

ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান সংবাদমাধ্যমকে জানান, বাসটি ঘোরানোর সময় কয়েকজন এসে আগুন লাগিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। বাসে কোনো যাত্রী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।

এসআই আরও জানান, কারা আগুন দিয়েছে, তা এখনও জানা যায়নি। এ ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় সড়কের এক পাশ দিয়ে যান চলাচল বন্ধ ছিল। তবে বর্তমানে যান চলাচল স্বাভাবিক আছে।

   

About

Popular Links

x