Saturday, November 07, 2026

সেকশন

English
Dhaka Tribune

খাগড়াছড়িতে দাঁড়িয়ে থাকা বিআরটিসি বাসে আগুন

শনিবার ভোরে শহরের মহাজন পাড়া এলাকায় এ ঘটনা ঘটে

আপডেট : ০৭ নভেম্বর ২০২৬, ১১:১১ এএম

খাগড়াছড়িতে দাঁড়িয়ে থাকা একটি বিআরটিসি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে।

শনিবার (৭ নভেম্বর) ভোরে শহরের মহাজন পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মুকুল কুমার নাথ জানান, ভোর ৪টার কিছু আগে বাসটির পেছনের দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ১০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনেন।

বিআরটিসির বাসটি খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে চলাচল করে। আগুন লাগার সময় বাসের ভেতরে এর একজন সহকারী ঘুমাচ্ছিলেন। আগুন টের পেয়ে তিনি দ্রুত বাস থেকে বেরিয়ে আসতে সক্ষম হন। ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিস জানায়, প্রাথমিকভাবে এ ঘটনায় অন্তত ১ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু বলেন, “রাতের আঁধারে কেউ বাসটিতে আগুন দিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা করার প্রস্তুতিও চলছে।”

   

About

Popular Links

x