Saturday, November 07, 2026

সেকশন

English
Dhaka Tribune

বিএনপির শোভাযাত্রা শুরু, যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শোভাযাত্রাটি নয়াপল্টন থেকে শুরু করে প্রধান বিচারপতির বাসভবনের কাছে গিয়ে ডান দিকে মোড় নেবে

আপডেট : ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৩৯ পিএম

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসকে ঘিরে শুরু হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) শোভামাত্রা। 

শনিবার (৭ নভেম্বর) বেলা তিনটার দিকে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হলে পরে এতে যোগ দেন প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমান। 

নয়াপল্টন থেকে শুরু করে মানিক মিয়া অ্যাভিনিউয়ের দিকে এগিয়ে যাচ্ছে শোভাযাত্রাটি।

এতে বিএনপির কেন্দ্রীয় নেতা এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নিয়েছেন।

বিএনপির কর্মসূচি অনুযায়ী, এরপর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে দিয়ে বাংলামোটর ও ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ে গিয়ে শেষ হবে।

   

About

Popular Links

x