Saturday, November 07, 2026

সেকশন

English
Dhaka Tribune

সৌদিতে সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশি নিহত, আহত ১৫

সবাই মদিনা থেকে জেদ্দায় ফেরার পথে দুর্ঘটনার শিকার হন

আপডেট : ০৭ নভেম্বর ২০২৬, ০৪:১৯ পিএম

সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ সাত বাংলাদেশি মারা গেছেন। আহত হয়েছেন আরও ১৫ বাংলাদেশি। সবাই মদিনা থেকে জেদ্দায় ফেরার পথে দুর্ঘটনার শিকার হন বলে জানা গেছে।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে জেদ্দা থেকে বাংলাদেশের কনসাল জেনারেল সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, জেদ্দা থেকে সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শহর জিজানে সড়ক দুর্ঘটনায় হতাহতদের বিষয়ে বিস্তারিত জানতে বাংলাদেশ কনস্যুলেট থেকে স্থানীয় কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়েছে।

দেশের বিভিন্ন সংবাদমাদ্যমে এ তথ্য উঠে এসেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত সাতজন বাংলাদেশের একাধিক পরিবারের সদস্য। তাদের মধ্যে শিশুও রয়েছে। আজ ভোরে মদিনা থেকে জেদ্দায় ফেরার পথে বাংলাদেশিদের বহনকারী একটি বাসকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে। তাদের মরদেহ স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পাশাপাশি আহতদের একই হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

   

About

Popular Links

x