Saturday, November 07, 2026

সেকশন

English
Dhaka Tribune

সাতক্ষীরার তালায় শালিখা নদীতে ভাসছিল অজ্ঞাত যুবকের মরদেহ

নদীতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন

আপডেট : ০৬ নভেম্বর ২০২৬, ১১:৫৮ পিএম

সাতক্ষীরার তালা উপজেলার কলাগাছি গ্রামের শালিখা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যা রাতে নদীতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে তালা থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম জানান, নদীতে ভাসমান অজ্ঞাত যুবকের মরদেহের খবর পেয়ে উদ্ধারের জন্য খেশরা ক্যাম্প পুলিশ পাঠানো হয়েছিল। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো সম্ভব হবে বলে জানান তিনি।

খেশরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম লাল্টু বলেন, “মরদেহ ভাসতে দেখে এলাকার মানুষ পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশসহ আমি ঘটনাস্থলে আছি। দেখে মনে হচ্ছে, ৩০ থেকে ৩২ বছর বয়সী কোনো যুবকের মরদেহ। তবে পচন ধরায় কেউ পরিচয় শনাক্ত করতে পারেননি।”

স্থানীয় ইউপি সদস্য মঙ্গল মন্ডল জানান, মরদেহের পরনে জিনস প্যান্ট ও ইংরেজিতে “টাইটানস” লেখা ফুলহাতা গেঞ্জি রয়েছে। পচে ফুলে যাওয়ায় মুখ চেনা যাচ্ছে না।

   

About

Popular Links

x