Saturday, November 07, 2026

সেকশন

English
Dhaka Tribune

আদাবর থানার সামনে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে এসে পালাল দুর্বৃত্তরা

তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এ তথ্য নিশ্চিত করেন

আপডেট : ০৬ নভেম্বর ২০২৬, ১১:৩০ পিএম

রাজধানীর আদাবর থানার সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা।

শুক্রবার (৬ নভেম্বর) রাত ৯টা ৫ মিনিটের দিকে মোটরসাইকেলে আসা অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা ককটেল দুটি বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। রাত ৯টা ৪৫ মিনিটে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সেকেন্ড ইন কমান্ড (টুআইসি) ফজলুল হক এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, এ ঘটনায় কেউ হতাহত হননি। তবে কারা কী উদ্দেশ্যে ককটেল নিক্ষেপ করেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

   

About

Popular Links

x