Monday, November 09, 2026

সেকশন

English
Dhaka Tribune

১২ দফা দাবিতে অটোচালকদের সমাবেশ, যোগ না দিলে তার ছিঁড়ে ফেলার অভিযোগ

সকাল ১০টা থেকে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এ সমাবেশ শুরু হয়

আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ০৩:২৪ পিএম

ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে সরকারের নতুন বিধিমালা বাতিলসহ ১২ দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করছেন রিকশাচালকেরা। 

সোমবার (৯ নভেম্বর) সকাল ১০টা থেকে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এ সমাবেশ শুরু হয়।‎

সমাবেশে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ব্যাটারিচালিত রিকশাচালকেরা অংশ নিয়েছেন। 

অন্যদিকে, সমাবেশে অংশ না নিয়ে রাস্তায় অটোরিকশা চালানোয় অন্য চালকদের বাধার মুখে পড়তে হচ্ছে। এ সময় আন্দোলনে অংশ না নেওয়া চালকদের অটোরিকশার বৈদ্যুতিক সংযোগের তার ছিঁড়ে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ উঠেছে।

দাবিগুলোর মধ্যে রয়েছে, ই-রিকশা নিবন্ধন ও নবায়ন ফি সর্বোচ্চ এক হাজার টাকা নির্ধারণ, সারা দেশের জন্য একক নীতিমালা প্রণয়ন, বিআরটিএর মাধ্যমে যানবাহনের লাইসেন্স ও যৌক্তিক রুট পারমিট প্রদান, অনুমোদিত রাস্তায় নির্বিঘ্নে চলাচলের সুযোগ এবং বিদ্যুৎ বিল পরিশোধ করা সত্ত্বেও চার্জিংয়ের মিটার সংযোগ বিচ্ছিন্ন না করা এবং চালকের ন্যূনতম বয়স ১৮ বছর নির্ধারণ ইত্যাদি।

   

About

Popular Links

x