Monday, November 09, 2026

সেকশন

English
Dhaka Tribune

‘রোগীর সঙ্গে খারাপ আচরণ করলে পরকালে জবাবদিহি করতে হবে’

নবনির্মিত স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন

আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ০৩:৪০ পিএম

রোগীদের সঙ্গে চিকিৎসকদের ভালো আচরণ করার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, রোগীর সঙ্গে খারাপ আচরণ করলে পরকালে এর জন্য কঠোর জবাবদিহি করতে হবে।

সোমবার (৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁও শিশু হাসপাতালের নবনির্মিত স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “আমরা অনেক সময় বলি আমাদের স্বাস্থ্যখাতে এটা আছে, ওটা আছে; অথচ বাস্তবতা ভিন্ন। তাই চিকিৎসকদের নিজেদের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে।” তবে অতীতের যেকোনো সময়ের তুলনায় বর্তমান স্বাস্থ্যখাতের মান অনেক উন্নত ও ভালো হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, “আল্লাহ কখনো ফকির হয়ে মানুষের কাছে আসেন, আবার কখনো রোগী হয়ে আসেন, আমরা কেমন আচরণ করি তা দেখার জন্য। আপনারা কি খুব খারাপ আচরণ করবেন? মৃত্যুর পর আল্লাহ বলবেন, ‘আমি সেই পেশেন্ট, ডাক্তার ডাক্তার বলে কাঁদছিলাম, আপনি দূরদূর করে চলে গিয়েছিলেন।’ তখন কী জবাব দেবেন? নামাজ-রোজায় কোনো লাভ হবে না। মৃত্যুর পর এই সাতকায়ে জারিয়া বা মানুষের সঙ্গে ভালো আচরণই কেবল কাজে লাগবে।”

হাসাপাতালের খাবারের মান প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “অনেক হাসপাতালের খাবার হয়তো আমার স্ত্রীর রান্নার মতো সুস্বাদু না হলেও বেশ ভালো মানের, আমি নিজেও তা খাই।”

এ সময় শিশুদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, দুই মাসের কম বয়সী অনেক শিশুর হাম হচ্ছে এবং অনেকে মারাও যাচ্ছে, আবার চিকিৎসায় অনেকেই সুস্থও হয়ে উঠছে।

   

About

Popular Links

x