Monday, November 09, 2026

সেকশন

English
Dhaka Tribune

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এনসিপি নেতার পদত্যাগ

ব্যক্তিগত ও অন্যান্য কিছু কারণ দেখিয়ে তিনি এই পদত্যাগ করেন

আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ০৪:২৩ পিএম

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ঘোষণা দিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌর শাখার সদস্যসচিব জহিরুল ইসলাম জহির। ব্যক্তিগত ও অন্যান্য কিছু কারণ দেখিয়ে তিনি এই পদত্যাগ করেন।

সোমবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নিজের ভেরিফায়েড বা ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়ে পদত্যাগের এই ঘোষণা দেন তিনি।

পদত্যাগের ঘোষণা দিয়ে ফেসবুক পোস্টে জহিরুল ইসলাম লিখেছেন, “দীর্ঘদিন একসঙ্গে কাজ করার পর ব্যক্তিগত কারণে আমি এনসিপির রামগঞ্জ পৌর শাখার সব সাংগঠনিক দায়িত্ব ও সদস্যপদ থেকে অব্যাহতি নিচ্ছি। প্রতিটি মুহূর্তের অভিজ্ঞতার জন্য আমি কৃতজ্ঞ এবং দলের উত্তরোত্তর সাফল্য কামনা করি।”

পরবর্তীতে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, “আমি এনসিপি থেকে পদত্যাগ করেছি। এর পেছনে ব্যক্তিগত কিছু কারণ রয়েছে। এর বাইরেও কিছু বিষয় আছে, যা এই মুহূর্তে বলতে চাচ্ছি না।”

স্থানীয় সূত্র জানায়, জহিরুল ইসলামের পরিবার দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তার বাবা দুলাল আটিয়া পৌর বিএনপির সদস্য নির্বাচিত হওয়ার পাশাপাশি ২০২৫ সালে ওয়ার্ড বিএনপির সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এমন একটি রাজনৈতিক পরিবার থেকে আসার পরও ২০২৬ সালের ২১ জানুয়ারি জহিরকে এনসিপির রামগঞ্জ পৌরসভার সদস্যসচিব হিসেবে মনোনীত করা হয়েছিল।

এ বিষয়ে বক্তব্য জানতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) লক্ষ্মীপুর জেলা আহ্বায়ক মাছুম বিল্লাহকে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে সংযোগ স্থাপন করা সম্ভব হয়নি।

তবে রামগঞ্জ উপজেলা এনসিপির আহ্বায়ক মামুন হোসেন গণমাধ্যমকে বলেন, “ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে জহিরের পদত্যাগের বিষয়টি আমরা দেখেছি। তবে ঠিক কী কারণে তিনি হঠাৎ এই পদত্যাগ করলেন, সে বিষয়ে আমাদের সুনির্দিষ্ট কিছু জানা নেই।”

   

About

Popular Links

x