Monday, November 09, 2026

সেকশন

English
Dhaka Tribune

হাম উপসর্গে আরও ২ মৃত্যু, মোট প্রাণহানি ১,২৮৪

হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ২ শিশু ঢাকা ও চট্টগ্রাম বিভাগের

আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ০৪:১৬ পিএম

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। 

সোমবার (৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এই হিসাব গত ২৪ ঘণ্টার। 

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ২ শিশু ঢাকা ও চট্টগ্রাম বিভাগের। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে ১ হাজার ২৮৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন ও হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৭৯ শিশু মারা গেছে। 

একই সময়ে হাম শনাক্ত হয়েছে ৮১ শিশুর। এ নিয়ে চলতি বছর ২৪ হাজার ৫২৩ জনের হাম শনাক্ত হয়েছে।

এই সময়ে নতুন করে ১ হাজার ৩৫৯ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ২ লাখ ৪০ হাজার ১৯৯ জন। 

   

About

Popular Links

x