Monday, November 09, 2026

সেকশন

English
Dhaka Tribune

অন্য নারীর সঙ্গে কথা বলায় প্রেমিককে ছুরিকাঘাত প্রেমিকার

খুলনা মহানগরীর এ ঘটনার পর অভিযুক্ত নারীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে

আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ০৪:৪৪ পিএম

খুলনা মহানগরীর খালিশপুরে অন্য এক নারীর সঙ্গে কথা বলাকে কেন্দ্র করে অনিক নামে  তরুণকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে ববি আক্তারের বিরুদ্ধে। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে।

সোমবার (৯ নভেম্বর) সকাল ১১টার দিকে আলমনগর বাজারের কাছে পালপাড়ায় এ ঘটনা ঘটে। আহত অনিককে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় ববি আক্তারকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান বলেন, “অনিক ও ববির মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক রয়েছে। তারা দুজনই খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। সম্প্রতি অনিক অন্য এক মেয়ের সঙ্গে কথা বলায় ববি মনঃক্ষুণ্ন ছিলেন।”

ওসি আরও বলেন, “সোমবার সকালে তাদের দেখা হলে কথাবার্তার একপর্যায়ে ববি ছুরি দিয়ে অনিককে আঘাত করেন। দুপুর ২টার দিকে অনিক থানায় এসে জানান, তিনি ববির বিরুদ্ধে কোনও অভিযোগ করবেন না। দুজনের অভিভাবক এলে তাদের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা করা হবে।

অনিক হাসনাত মুন্না ঝিনাইদহের বাসিন্দা। তিনি খুলনায় থেকে পড়াশোনা করেন। ববি আক্তারের বাড়ি সোনাডাঙ্গা থানায়।

   

About

Popular Links

x