সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ২৬০ জন।
সোমবার (৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর নিয়মিত ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি মাস থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৪৬৬ জন মারা গেছেন।
এছাড়াও এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৫২ হাজার ১৭৩ জন।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ঢাকা বিভাগের ৩ জন, ময়মনসিংহ বিভাগের একজন এবং বরিশাল বিভাগের একজনের মৃত্যু হয়েছে।



