Tuesday, November 10, 2026

সেকশন

English
Dhaka Tribune

‘সারের ডিলার নিয়োগ বাতিলের তথ্য সত্য নয়’

এ ধরনের অসত্য তথ্যে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়টি

আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ১১:৫৩ এএম

সামাজিক যোগাযোগমাধ্যমে সারের ডিলার নিয়োগ বাতিলসংক্রান্ত খবরকে ‘অসত্য ও বিভ্রান্তিকর’ উল্লেখ করে এর কোনো সত্যতা নেই বলে জানিয়েছে কৃষি মন্ত্রণালয়।

সোমবার (৯ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে কৃষি মন্ত্রণালয় জানায়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সারের ডিলার নিয়োগ বাতিলসংক্রান্ত অসত্য তথ্য প্রচারিত হচ্ছে, যা কৃষি মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হয়েছে। প্রকৃতপক্ষে এসব তথ্যের কোনো ভিত্তি নেই। 

এ ধরনের অসত্য তথ্যে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

যাচাই ছাড়া এ ধরনের কোনো তথ্য সংবাদমাধ্যম কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার বা শেয়ার করা থেকে বিরত থাকার জন্য সর্বসাধারণকে অনুরোধ জানানো হচ্ছে, বলেও ওই বিবৃতিতে জানানো হয়েছে।

   

About

Popular Links

x