Wednesday, November 11, 2026

সেকশন

English
Dhaka Tribune

আশুলিয়ায় প্রীতি গ্রুপের পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

এর আগে, সাভারের প্রীতি গ্রুপের এই কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঌ জনের মৃত্যু হয়

আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ০৫:৪০ পিএম

ঢাকার সাভারের আশুলিয়ায় তৈরি পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান প্রীতি গ্রুপের একটি কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

বুধবার(১১ নভেম্বর) দুপুর ৩টা ৩০ মিনিটের দিকে কারখানা ভবনের শীর্ষ তলায় (টপ ফ্লোর) সুতার গুদামে (ইয়ার্ন স্টোর) এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই কারখানা কর্তৃপক্ষের নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও কর্মীদের তৎপরতায় প্রায় বিশ মিনিটের চেষ্টায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, ভবনের শীর্ষ তলায় যেখানে সুতা মজুত রাখা হয় সেখানে আগুনের সূত্রপাত হয়েছিল। তবে কারখানার অভ্যন্তরীণ স্প্রিংকলার সিস্টেম সক্রিয় থাকায় এবং তাদের নিজস্ব ফায়ার ফাইটিং টিম তাৎক্ষণিকভাবে কাজ করায় আগুন দ্রুত নিভে যায়। ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই তারা আগুন পুরোপুরি নিভিয়ে ফেলতে সক্ষম হয়।

তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। বিষয়টি তদন্ত করে পরবর্তীতে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে, গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় আশুলিয়ার একই কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় ঌ জনের মৃত্যু হয়।

   

About

Popular Links

x