Friday, November 13, 2026

সেকশন

English
Dhaka Tribune

ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর, দূষণে চতুর্থ

আজ রাজধানীর আটটি এলাকায় বায়ুদূষণের মাত্রা বেশি

আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ০১:৪৮ পিএম

সাপ্তাহিক ছুটির দিনেও স্বস্তি নেই ঢাকার বাতাসে। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বিশ্বের ১২৪টি নগরীর মধ্যে বায়ুদূষণে চতুর্থ অবস্থানে ছিল রাজধানী ঢাকা। এ সময় ঢাকার বায়ুর মান ছিল ১৫৯, যা অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত।

আজ সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় রাজধানীতে বাসসহ বিভিন্ন যানবাহনের চলাচল তুলনামূলক কম থাকে। অনেক কলকারখানাও বন্ধ থাকে। তারপরও ঢাকার বাতাসের মান অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। 

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য থেকে এ চিত্র পাওয়া গেছে।

ঢাকার বায়ুদূষণের অন্যতম প্রধান দুটি উৎস যানবাহন ও কলকারখানা থেকে নির্গত দূষিত বায়ু।

আজ বিশ্বের সবচেয়ে দূষিত নগরী ভারতের দিল্লি। শহরটির বায়ুর মান ২৮৭। দ্বিতীয় অবস্থানে রয়েছে ফিলিপাইনের ম্যানিলা, বায়ুর মান ১৭১। ১৬৯ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা।

ঢাকার যেসব এলাকায় দূষণ বেশি

আজ রাজধানীর আটটি এলাকায় বায়ুদূষণের মাত্রা বেশি। এর মধ্যে সবচেয়ে দূষিত এলাকা বসুন্ধরা আবাসিক এলাকার জি ব্লক। সেখানে বায়ুর মান ১৭২।

এছাড়া আগারগাঁওয়ের বিআইডিএস কার্যালয়সংলগ্ন এলাকা ও বাড্ডার প্রগতি সরণিতে বায়ুর মান ১৬০। বেচারাম দেউড়িতে ১৬০, বারিধারা লেকসাইড ও বারিধারা পার্ক রোডে ১৫৯, ইস্টার্ন হাউজিংয়ে ১৫৪ এবং গুলশানের বে’জ এইজ ওয়াটারে ১৫৩।

   

About

Popular Links

x