Saturday, November 14, 2026

সেকশন

English
Dhaka Tribune

‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি এম কামাল উদ্দিন আটক

‘স্থানীয় লোকজনের কিছু অভিযোগ পাওয়া গেছে এবং সেগুলোর সত্যতা খতিয়ে দেখা হচ্ছে’

আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ০২:০০ পিএম

নিজেকে ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগের’ সভাপতি দাবি করে আলোচনায় আসা সুপ্রিম কোর্টের আইনজীবী এম কামাল উদ্দিনকে হেফাজতে নিয়েছে পুলিশ। 

শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার সিডিএ টেক এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমেদ জানান, কামাল উদ্দিন কর্ণফুলীর স্থায়ী বাসিন্দা নন, তার বাড়ি সাতকানিয়া উপজেলায়। গত দেড় মাস ধরে তিনি ওই এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকছিলেন। শুক্রবার রাতে স্থানীয় কয়েকজন বাসিন্দা তার বাসায় গেলে সেখানে কথা-কাটাকাটির ঘটনা ঘটে। পরবর্তীতে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ তাকে হেফাজতে নেয়।

পুলিশ জানিয়েছে, কামাল উদ্দিনকে সুনির্দিষ্ট কোনো মামলায় গ্রেপ্তার করা হয়নি; মূলত নিরাপত্তার স্বার্থেই তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে থানায় পূর্বে কোনো লিখিত অভিযোগ ছিল না। ওসি নূর আহমেদ আরও বলেন, স্থানীয় লোকজনের কিছু অভিযোগ পাওয়া গেছে এবং সেগুলোর সত্যতা খতিয়ে দেখা হচ্ছে।

এম কামাল উদ্দিন বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী এবং এর আগে তিনি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) প্যানেল আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সম্প্রতি ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’ নামে একটি কমিটি গঠনের ঘোষণা দিয়ে তিনি আত্মগোপনে থাকা আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের তীব্র সমালোচনা করেন। তার এই বক্তব্যের বিভিন্ন ভিডিও ফেসবুক ও টিকটকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ব্যাপক আলোচনার জন্ম দেয়।

   

About

Popular Links

x