ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে আগুন, দগ্ধ ২

বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৫০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে

আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ১১:৫৭ এএম

নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে লাগা আগুনে দুজন দগ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ২টা ৫০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করানো হয়।

দগ্ধ ব্যক্তিরা হলেন - পাশা (৪০) ও রঞ্জিত (৪৫)।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, ফতুল্লায় গ্যাসের লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ দুজনকে ভোরের দিকে বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তাদের মধ্যে পাশার ৮৭% ও রঞ্জিতের শরীরের ৫২% দগ্ধ হয়েছেন। দুজনেরই শ্বাসনালি পুড়ে গেছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।