Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

সস্ত্রীক গ্রেপ্তার ইভ্যালির রাসেল

বিকেল সাড়ে ৪টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১, ০৫:১৪ পিএম

অভিযান চালিয়ে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এর আগে বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে রাজধানীর মোহাম্মদপুরে তার বাসায় অভিযান শুরু করে বাহিনীটি। 

বিকেলে সাড়ে ৪টার দিকে তাদের গ্রেপ্তার করা হয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন র‍্যাবের একাধিক দায়িত্বশীল কর্মকর্তা।

র‍্যাবের গোয়েন্দা বিভাগের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল খায়রুল ইসলাম জানান, ইভ্যালির বিষয়ে একটি মামলা হয়েছে। ওই মামলার পরিপ্রেক্ষিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের র‍্যাব সদর দপ্তরে নেওয়া হচ্ছে।


আরও পড়ুন- ইভ্যালির সিইও রাসেলের বাসায় র‍্যাবের অভিযান


এর আগে বৃহস্পতিবার রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনের (প্রতিষ্ঠানটির চেয়ারম্যান) বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে গুলশান থানায় ইভ্যালির একজন গ্রাহক মামলা দায়ের করেন।

   

About

Popular Links

x