গত বছরের ২৯ অক্টোবর ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়
পিএসসি কার্যালয় ফাইল ছবি/ঢাকা ট্রিবিউন
ট্রিবিউন ডেস্ক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২২, ০৬:১১ পিএমআপডেট : ১৪ মার্চ ২০২২, ১০:২৭ এএম
৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বিকেলে এ ফল প্রকাশিত হয়। এতে উত্তীর্ণ হয়েছেন ১৫,২২৯ জন প্রার্থী। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের অনলাইন সংস্করণ।
ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে গত বছরের ২৯ অক্টোবর ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এই বিসিএসে আবেদন জমা পড়েছিল ৪ লাখ ৩৫ হাজার ১৯০টি। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ফাইনাল পরীক্ষা শেষ না হওয়ার কারণে ৩ দফায় ৪৩তম বিসিএসের আবেদনের সময় বাড়িয়েছিল বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
পিএসসি জানায়, ৪৩তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১,৮১৪ জন কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০ জন, পররাষ্ট্র ক্যাডারে ২৫ জন, শিক্ষা ক্যাডারে ৮৪৩ জন, অডিটে ৩৫ জন, তথ্যে ২২ জন, ট্যাক্সে ১৯ জন, কাস্টমসে ১৪ জন ও সমবায়ে ১৯ জন নিয়োগ পাবেন।
আগামী জুলাই মাসে ৪৩ তম বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে পিএসসি।
৪৩তম বিসিএসে উত্তীর্ণ ১৫,২২৯ জন

বিষয়: