৪০তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
বুধবার (৩০ মার্চ) দুপুরে পিএসসির ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়। এতে ১,৯৬৩ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।
প্রশাসন ক্যাডারে ২৪৫, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, কৃষিতে ২৫০, শুল্ক ও আবগারিতে ৭২, সহকারী সার্জন ১১২ ও পশুসম্পদে ১২৭ জনকে সুপারিশ করা হয়েছে।
কারিগরি বা পেশাগত ক্যাডারে যোগ্য প্রার্থী না পাওয়ায় ২৬৫ পদে নিয়োগের সুপারিশ করা যায়নি।
এছাড়া, লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু ক্যাডার পদে সুপারিশ করা সম্ভব হয়নি এমন ৮,১৬৬ জন প্রার্থীর রেজিস্ট্রেশন নম্বর প্রকাশ করা হয়েছে।
২০১৮ সালের আগস্টে ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। ৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় আবেদন করেছিলেন ৪ লাখ ১২ হাজার ৫৩২ প্রার্থী। এর মধ্যে পরীক্ষা দেন ৩ লাখ ২৭ হাজার পরীক্ষার্থী। এর মধ্যে ২০,২৭৭ জন প্রিলিমিনারিতে উত্তীর্ণ হন।
পরে গত বছরের ২৭ জানুয়ারি ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে পিএসসি। এতে ১০,৯৬৪ জন উত্তীর্ণ হন।
ফলাফল কমিশনের (www.bpsc.gov.bd) এবং টেলিটেকর (bpsc.teletalk.com.bd) ওয়েবসাইটে পাওয়া যাবে।
এছাড়া, টেলিটক বাংলাদেশ লিমিটেড থেকে এসএমএ এর মাধ্যমে ফল পাওয়া যাবে। ফল পেতে PSC40Registration Number Send করতে হবে 16222 নম্বরে। ফিরতি ম্যাসেজে ফলাফল পাওয়া যাবে।



