Monday, August 17, 2026

সেকশন

English
Dhaka Tribune

জনপ্রশাসনে বড় পদোন্নতি, উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা

মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়

আপডেট : ১৭ আগস্ট ২০২৬, ০৭:২৯ পিএম

জনপ্রশাসনে বড় ধরনের পদোন্নতি দিয়েছে সরকার। একযোগে ২৭৭ জন সিনিয়র সহকারী সচিবকে পদোন্নতি দিয়ে উপসচিব করা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

মন্ত্রণালয়ের প্রথম প্রজ্ঞাপনে ২৬২ জন কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। অন্যদিকে দ্বিতীয় প্রজ্ঞাপনে বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশন ও বিভিন্ন দূতাবাসে কর্মরত ১৫ জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়ার কথা উল্লেখ করা হয়।

জনপ্রশাসন সূত্রে জানা গেছে, পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে মূলত ৩১তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তারা অগ্রাধিকার পেয়েছেন। এছাড়া ইতিপূর্বে পদোন্নতিবঞ্চিত অন্যান্য বিসিএস ব্যাচ ও অন্যান্য ক্যাডারের যোগ্য কর্মকর্তাদেরও উপসচিব পদে উন্নীত করা হয়েছে।

   

About

Popular Links

x