সোমবার থেকে আটকে থাকা টাকা ফেরত পাবেন কিউকমের গ্রাহকরা
যেসব গ্রাহক আগাম টাকা পরিশোধ করে পণ্য পাননি, সোমবার থেকে তাদের পাওনা অর্থ ফেরত দেওয়া শুরু হবে
সংগৃহীত
ট্রিবিউন ডেস্ক
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২২, ০৬:৪৭ পিএমআপডেট : ২৩ জানুয়ারি ২০২২, ০৭:৪২ পিএম
পেমেন্ট গেটওয়েতে আটকে থাকা ই-কমার্স প্রতিষ্ঠান কিউকমের গ্রাহকেদের টাকা ফেরত দেওয়া শুরু হচ্ছে। যেসব গ্রাহক আগাম টাকা পরিশোধ করে পণ্য পাননি, সোমবার (২৪ জানুয়ারি) থেকে তাদের পাওনা অর্থ ফেরত দেওয়া শুরু হবে।
রবিববার (২৩ জানুয়ারি) বাণিজ্য মন্ত্রণালয়ের কেন্দ্রীয় ডিজিটাল কমার্স সেল এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ সাঈদ আলী সই করা নোটিশে বলা হয়, সোমবার বেলা ১১টায় মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অতিরিক্ত বাণিজ্যসচিব (আমদানি ও অভ্যন্তরীণ বাণিজ্য) এএইচএম সফিকুজ্জামানের সভাপতিত্বে ডিজিটাল কমার্স সংক্রান্ত যাবতীয় কর্মকাণ্ড তথা ডিজিটাল কমার্সের মাধ্যমে ব্যবসা-বাণিজ্য সংঘটন, লেনদেন সৃষ্ট ভোক্তা বা বিক্রেতা অসন্তোষ, প্রযুক্তিগত সমস্যা নিরসনে গঠিত টেকনিক্যাল কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত হবে।
ওই সভা শেষে ফস্টার পেমেন্ট গেটওয়ের কাছে কিউকম ডটকমের গ্রাহকের আটকে থাকা টাকা আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে।
প্রাথমিকভাবে কিউকমে আটকে থাকা ২০ জন গ্রাহকের টাকা ফেরত দেওয়া হবে। পর্যায়ক্রমে অন্যান্য গ্রাহকদের পাওনা অর্থ পরিশোধ করা হবে।
জানা গেছে, পেমেন্ট গেটওয়ে ফস্টারের কাছে কিউকমের ৩৯৭ কোটি টাকা আটকে আছে। এ টাকার মধ্যে ক্রেতাদের অর্থের পরিমাণ অন্তত ১৬৬ কোটি টাকা।
এর আগে যেসব ক্রেতা আগাম টাকা পরিশোধ করেও পণ্য পাননি, তার একটি পূর্ণাঙ্গ তালিকা গত ১০ জানুয়ারির মধ্যে মন্ত্রণালয়ের কাছে জমা দিতে কিউকম ও ফস্টারকে নির্দেশ দেওয়া হয়েছিল। ওই তালিকা অনুয়াযী পর্যায়ক্রমে অর্থ ফেরত দেওয়া হবে।
২০১৯ সালে প্রতিষ্ঠিত হয় ই-কমার্স প্রতিষ্ঠান কিউকম। বাজারমূল্যের চেয়ে কমদামে পণ্য দেওয়ার কথা বলে গ্রাহকদের কাছ থেকে টাকা নিয়েও পণ্য না দেওয়ার অভিযোগ ওঠে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। এরপর প্রতারণার দায়ে প্রতিষ্ঠানটির বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।
Powered by Froala Editor

বিষয়: