সৌদি আরবে একদিনে ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ’র বরাতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
বিবিসির প্রতিবেদনটিতে বলা হয়েছে, গত এক বছরেও এতো মৃত্যুদণ্ড দেখেনি দেশটি। এদের মধ্যে ইয়েমেন এবং সিরিয়ার নাগরিকও রয়েছে।
মৃত্যুদণ্ডপ্রাপ্তদের বিরুদ্ধে, সন্ত্রাসবাদ থেকে বিপথগামীতার অভিযোগ রয়েছে।
এসপিএ জানিয়েছে, অভিযুক্ত এসব ব্যক্তিদের মধ্যে ইসলামিক স্টেট গোষ্ঠী, আল কায়েদা, হুতি বিদ্রোহী গোষ্ঠীরও সদস্য ছিল।
যদিও সৌদি আরবে প্রায়শই অনেকে ন্যায়সঙ্গত বিচার প্রক্রিয়ার অধিকার পান না, বলে মানবাধিকার গোষ্ঠীগুলো বরাবরের মতো অভিযোগ করে আসছে।



