Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ন্যাটোর মহড়ায় মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত

 বিমানটির কোনো যাত্রী বেঁচে আছে কি না তাও জানা যায়নি

আপডেট : ২০ মার্চ ২০২২, ০২:৫০ পিএম

নরওয়ে পশ্চিমা সামরিক জোট “ন্যাটো”র মহড়ায় চারজন যাত্রী নিয়ে একটি মার্কিন প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। নরওয়ের জরুরি সংস্থাগুলোর বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এখবর জানিয়েছে।

বার্তা সংস্থাটির দেওয়া তথ্যানুযায়ী, শুক্রবার (১৮ মার্চ) দেশটির স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২৬ মিনিটে উত্তর নরওয়ের বোদো এলাকার দক্ষিণাঞ্চলে মার্কিন অসপ্রি নামক বিমানটি বিধ্বস্তের ঘটনা ঘটে। খারাপ আবহাওয়ার কারণে বিমানটি নিখোঁজ হয়েছে বলে জানা গেছে। এখনও বিমানটির কোনো যাত্রী বেঁচে আছে কি না তাও জানা যায়নি।

অন্যদিকে, সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে বার্তাসংস্থা রয়টার্সের দেওয়া খবরে জানিয়েছে, উদ্ধারকারী হেলিকপ্টার এবং নরওয়ে সেনাবাহিনীর একটি ওরিওন বিমান নিখোঁজ বিমানটির সন্ধান করে। একপর্যায়ে বিমানটির বিধ্বস্ত হওয়ার স্থান খুঁজে পাওয়া যায়।

নরডল্যান্ড পুলিশের চিফ অব স্টাফ বেন্ট এইলার্টসেন বলেন, "আমরা বিমানটির ধ্বংসাবশেষ চিহ্নিত করেছি, কিন্তু প্রাণের কোনো চিহ্ন দেখতে পাইনি।”


   

About

Popular Links

x