Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

কারামুক্ত হলেন বিজ্ঞান শিখিয়ে রোষানলের শিকার হৃদয় মণ্ডল

কারামুক্ত হয়েছেন মুন্সিগঞ্জ সদর উপজেলার বিনোদপুর রাম কুমার উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান ও গণিতের শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডল

আপডেট : ২১ এপ্রিল ২০২২, ০১:৩১ পিএম

কারামুক্ত হয়েছেন মুন্সিগঞ্জ সদর উপজেলার বিনোদপুর রাম কুমার উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান ও গণিতের শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডল। বিষয়টি নিশ্চিত করেছেন হৃদয় মণ্ডলের আইনজীবী শাহীন মোহাম্মদ আমানুল্লাহ।

রবিবার (১০ এপ্রিল) বিকাল ৪টা ৫০ মিনিটে মুন্সীগঞ্জ জেলা কারাগার থেকে বেরিয়ে আসেন তিনি।


আরও পড়ুন- শিক্ষামন্ত্রী: হৃদয় মণ্ডলের সঙ্গে যা ঘটেছে তার পুরোটাই দুঃখজনক


এর আগে দুপুর সোয়া ১টার দিকে  মুন্সিগঞ্জ জেলা অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মোতাহারাত আক্তার ভূঁইয়া পাঁচ হাজার টাকা বেল বন্ডে তার জামিন মঞ্জুর করেন। কারাগারে জামিনের আদেশ পৌঁছানোর পরই মুক্তি পান হৃদয় মণ্ডল।

আইনজীবী আব্দুর রহমান বলেন, “কারাগারে কাগজপত্র পাঠানো হয়েছে। এরপর কারামুক্ত হন হৃদয় মণ্ডল। তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।”


আরও পড়ুন - বিজ্ঞানের শিক্ষক ধর্ম অবমাননা করেননি, আটকে রেখে আপনারা করছেন


এর আগে, গত ২২ মার্চ বিদ্যালয়ের অফিস সহকারী মো. আসাদ বাদী হয়ে ইসলাম ধর্ম অবমাননার অভিযোগে একটি মামলা দায়ের করেন। ওই দিনই তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে গত ২৩ ও ২৮ মার্চ আদালতে জামিন চাওয়া হয় হৃদয় মণ্ডলের। তবে সেসময় তার জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত।


   

About

Popular Links

x