Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ডায়রিয়া আক্রান্ত হয়ে শিক্ষিকার মৃত্যু

তার পাঁচ বছরের একটি ছেলে ও তিন বছরের একটি মেয়ে রয়েছে

আপডেট : ১১ এপ্রিল ২০২২, ০১:০৫ পিএম

রাজশাহীর বাঘা উপজেলায় ডায়রিয়া আক্রান্ত হয়ে নাসরিন আক্তার নুপুর (৪২) নামে এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে।

রবিবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। নাসরিন আক্তার নুপুর বাঘা উপজেলার দিঘা মাস্টারপাড়া গ্রামের জালাল উদ্দিনের স্ত্রী ও নাটোর জেলার লালপুর উপজেলার বোয়ালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন।

ডায়রিয়ায় আক্রান্ত হয়ে এই শিক্ষিকার মৃত্যুর বিষয়টি ঢাকা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন তার স্বামী।

জানা গেছে, শনিবার রাত থেকে নাসরিন অসুস্থ হয়ে পড়েন। তার বমি ও ডায়রিয়া ছিল। পরদিন সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তার অবস্থা দেখে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে রবিবার সকাল সাড়ে ১০টায় তিনি মারা যান।

তার পাঁচ বছরের একটি ছেলে ও তিন বছরের একটি মেয়ে রয়েছে। রবিবার আসরের নামাজের পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।


আরও পড়ুন



এ বিষয়ে বাঘা উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচএ রাসেল আহম্মেদ বলেন, “ডায়রিয়ায় আক্রান্ত হয়ে এক স্কুল শিক্ষিকা এসেছিলেন। তার অবস্থা বেগতিক দেখে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শুনেছি তিনি সেখানে মারা গেছেন।”

   

About

Popular Links

x