Wednesday, September 09, 2026

সেকশন

English
Dhaka Tribune

বাবার ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু

ফটিকছড়ি উপজেলার পূর্ব ভূজপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ পিএম

চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলায় বাবার চালানো ট্রাক্টর থেকে পড়ে গিয়ে চাকায় পিষ্ট হয়ে মো. ত্বোহা (৮) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পূর্ব ভূজপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ত্বোহা উপজেলার কোম্পানি টিলা এলাকার কোরবান আলীর ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসার হেফজ বিভাগে কোরআনের হাফেজ হওয়ার জন্য পড়াশোনা করছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, পেশায় ট্রাক্টরচালক কোরবান আলী নিয়মিত ট্রাক্টর দিয়ে জমিতে হালচাষের কাজ করেন। বুধবার সকালে প্রতিদিনের মতোই ছেলে ত্বোহাকে সঙ্গে নিয়ে ট্রাক্টরে করে বের হন তিনি। এক পর্যায়ে অসাবধানতাবশত ত্বোহা ট্রাক্টর থেকে পড়ে যায় এবং চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের প্রতিবেশী কুতুব উদ্দিন জানান, বুধবার মাদ্রাসায় না গিয়ে ত্বোহা বাবার সঙ্গে ট্রাক্টরে করে বের হয়েছিল। এক পর্যায়ে অসাবধানতাবশত গাড়ি থেকে পড়ে চাকায় পিষ্ট হয়ে তার মৃত্যু হয়।

ভূজপুর থানার ওসি বিপুল চন্দ্র দে জানান, আইনানুগ প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

   

About

Popular Links

x