Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

রাজবাড়ীতে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ

রোগীর চাপে হাসপাতালের চিকিৎসক, নার্সরাও অসুস্থ হয়ে পড়ছেন

আপডেট : ১৩ এপ্রিল ২০২২, ০৪:৫৮ পিএম

বাইরের খোলা খাবার খাওয়ায় রাজবাড়ীতে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে বলে জানিয়েছে একটি বিশেষজ্ঞ দল।

বুধবার (১৩ এপ্রিল) বেলা ২টার দিকে রাজবাড়ী সদর হাসপাতাল গঠিত মেডিকেল টিমের প্রধান মেডিসিন বিশেষজ্ঞ শামিম আহসানের জমা দেওয়া প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

প্রতিবেদনে ইফতারে অতিরিক্ত তেলে ভাজা খাবার খেতে নিষেধ করা হয়েছে। এছাড়াও, সুপেয় পানি পান ও সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার পরামর্শও দেওয়া হয়েছেন।

রাজবাড়ী সদর হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত ১২ ঘণ্টায় সদর হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি হয়েছেন ৬৫ জন। জায়গা না হওয়ায় ওয়ার্ডের বাইরে, হাসপাতালের বারান্দায়, ড্রেনের ওপর, উঠানে গাছের নিচে বিছানা পেতে চিকিৎসা নিচ্ছেন অনেক রোগী।

তাদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন হাসপাতালের নার্স ও চিকিৎসকরা।

রাজবাড়ী সদর হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে কর্মরত সিরিয়র স্টাফ নার্স মিনতি রায় চৌধুরী জানান, রোগীর চাপে তারা নিজেরাই অসুস্থ হয়ে পড়ছেন।

জেলা সিভিল সার্জন ইব্রাহিম টিটন বলেন, “আমরা সাধ্যমতো সবাইকে সেবা দিয়ে যাচ্ছি। ডায়রিয়া ওয়ার্ডে অতিরিক্ত নার্স দেওয়া হয়েছে। ডায়রিয়া আগের থেকে সাত-আট গুণ বেড়েছে।”

এর আগে, মঙ্গলবার “কী কারণে জেলায় হঠাৎ ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পেয়েছে” জানতে সদর হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. শামিম আহসানকে প্রধান করে পাঁচ সদস্য বিশিষ্ট একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন- আর এম ও ডা. আব্দুর রহমান, ডা. কানিজ ফাতেমা, ডা. আবু হানিফ এবং ডা. সেলিম মিয়া।

   

About

Popular Links

x