Tuesday, September 08, 2026

সেকশন

English
Dhaka Tribune

নতুন বাসায় ওঠার ২৪ ঘণ্টা না পেরোতেই চিকিৎসকের মৃত্যু

তিনি ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক ছিলেন

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ পিএম

সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকার একটি ভাড়া বাসা থেকে পদ্মজিৎ চক্রবর্তী প্রান্ত (৩১) নামের এক চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে নগরীর মির্জাজাঙ্গাল এলাকার স্বপ্নিল-২০ নম্বর বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পদ্মজিৎ চক্রবর্তী প্রান্ত মির্জাজাঙ্গাল এলাকার বাসিন্দা এবং ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক ছিলেন।

মৃতের ভগ্নিপতি ও পুলিশ সূত্রে জানা যায়, পদ্মজিতের বোন সিলেটের পপুলার মেডিকেল সেন্টার অ্যান্ড হাসপাতালে চিকিৎসক হিসেবে কর্মরত। রবিবার সকালে তারা মির্জাজাঙ্গাল এলাকার ওই বাসায় ভাড়া হিসেবে ওঠেন। সোমবার দুপুরে ঘরের ভেতর থেকে সাড়া না পেয়ে বিষয়টি জানানো হলে কোতোয়ালি মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রুমের দরজা ভেঙে প্রবেশ করে তাকে উদ্ধার করে। পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্বজনদের বরাত দিয়ে ওসি জানান, পদ্মজিৎ দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন বলে পরিবার সূত্রে জানা গেছে। পুলিশ প্রাথমিকভাবে বিষয়টিকে আত্মহত্যা বলে অনুমান করলেও এ নিয়ে বিস্তারিত তদন্ত চলছে।

   

About

Popular Links

x