Wednesday, June 17, 2026

সেকশন

English
Dhaka Tribune

শিমুলিয়া- বাংলাবাজার নৌপথে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ

বৃষ্টি ও ঝড়ো বাতাসের কারণে এই নৌপথের সব লঞ্চ ও স্পিডবোট বন্ধ রাখা হয়েছে

আপডেট : ০৩ মে ২০২২, ১১:৩১ এএম

বৃষ্টি ও ঝড়ো বাতাসের কারণে মাদারীপুরের বাংলাবাজার ও মুন্সীগঞ্জের শিমুলিয়া নৌপথে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (৩ মে) সকাল ৯টা থেকে এই নৌপথের সব লঞ্চ ও স্পিডবোট বন্ধ রাখা হয়েছে। 

বিআইডব্লিউটিএ’র বাংলাবাজার লঞ্চঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘাট সূত্রে জানা গেছে, সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আসে। কালবৈশাখীর আভাস দেখা দেওয়ায় সকাল ৯টার দিকে বাতাস শুরু হলে দুর্ঘটনা এড়াতে নৌপথের সব লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। 

বিআইডব্লিউটিএ’র বাংলাবাজার ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, “দুর্ঘটনা এড়াতে সকাল ৯টা থেকে সব লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে নৌযান চলাচল শুরু হবে।”

   

About

Popular Links

x