Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

দেশে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯২

বন্যার কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৪৯৬ জন

আপডেট : ৩০ জুন ২০২২, ০৬:৪১ পিএম

দেশের বিভিন্ন স্থানে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯২ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে সিলেটেই মারা গেছেন ৫৫ জন এবং ৩১ জন ময়মনসিংহ বিভাগে। এছাড়া বন্যার কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৪৯৬ জন। এর মধ্যে ডায়রিয়ায় আক্রান্ত ৬ হাজার ১৫২ জন।

গত ১৭ মে থেকে ৩০ জুন পর্যন্ত এই ৯২ জনের মৃত্যু হয়।

বৃহস্পতিবার (৩০ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো বন্যা বিষয়ক এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। 

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ১৭ মে থেকে ৩০ জুন পর্যন্ত মৃতদের মধ্যে সিলেট জেলায় ১৮ জন, সুনামগঞ্জে ২৭ জন, হবিগঞ্জে পাঁচ জন, মৌলভীবাজারে পাঁচ জন, ঢাকা বিভাগের টাঙ্গাইলে একজন, ময়মনসিংহে পাঁচ জন, নেত্রকোনায় ১০ জন, জামালপুরে ৯ জন, শেরপুরে সাত জন, কুড়িগ্রামে তিন জন এবং লালমনিরহাটে একজন রয়েছেন।

   

About

Popular Links

x