ময়মনসিংহের ত্রিশালে ট্রাকচাপায় স্বামী-স্ত্রী-সন্তানসহ তিনজনের মৃত্যু হয়েছে। বিষয়টি ঢাকা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন।
শনিবার (১৬ জুলাই) দুপুর আড়াইটায় ত্রিশাল পৌর শহরের ঢাকা ময়মনসিংহ মহাসড়কের খান ডায়াগনস্টিক সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, শিশু সন্তান সানজিদা, স্ত্রী রত্না বেগম এবং স্বামী জাহাঙ্গীর আলম। তাদের বাড়ি ত্রিশাল উপজেলায়।
ত্রিশাল থানার ওসি মাইন উদ্দিন বলেন, “নিহত স্বামী স্ত্রী ও তাদের ৫ বছরের সন্তান নিয়ে ওই অন্তঃসত্ত্বা নারীর আল্টাসনোগ্রাফি করাতে এসেছিল। রাস্তা পার হওয়ার সময় ময়মনসিংহগামী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই স্বামী, স্ত্রী ও সন্তান মারা যায়।”



