Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

মিরপুরে হবে আধুনিক সংস্কৃতিকেন্দ্র, আশ্বাস মেয়রের

দ্রুততম সময়ে তিনি একটি মুক্তমঞ্চ নির্মাণেরও আশ্বাস দেন তিনি

আপডেট : ২৫ নভেম্বর ২০২২, ০২:১৮ পিএম

রাজধানীর মিরপুরে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন একটি সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন সংস্কৃতি কর্মীরা। এতে নেতৃত্ব দিচ্ছে মিরপুর সাংস্কৃতিক ঐক্য ফোরাম।

সেই ধারাবাহিকতায় সম্প্রতি সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছের নেতৃত্বে সংগঠনের সাধারণ সম্পাদক মো. আহ্কাম উল্লাহ, মিরপুর সাংস্কৃতিক ঐক্য ফোরামের সভাপতি আবুল খায়ের ও সাধারণ সম্পাদক মাহবুব আলম শাহীন ১৪ জন প্রতিনিধিকে নিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামের সঙ্গে নগর ভবন বোর্ড রুমে সভা করেন। 

ঘণ্টাব্যাপী সভায় সংস্কৃতিচর্চার নানা সংকট নিয়ে আলোচনার হয়। যার পরিপ্রেক্ষিতে উঠে আসে কিছু সিদ্ধান্ত।

ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম তিন বছরের মধ্যে মিরপুর টাউন হল প্রাঙ্গণে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের ঘোষণা দেন। 

এছাড়াও দ্রুততম সময়ে তিনি একটি মুক্তমঞ্চ নির্মাণেরও আশ্বাস দেন তিনি। এসব পরিকল্পনা বাস্তবায়নে সম্মিলিত সাংস্কৃতিক জোটের পরামর্শ নেওয়া হবে বলেও জানান মেয়র। 

প্রতিনিধি দলে আরও ছিলেন: কাজী মিজানুর রহমান, আশিকুর রহমান বুলু, রেজাউল করিম রেজা, সগীর মোস্তফা, মঞ্জুর আলম সিদ্দিকী, ইকবাল হাবিব, আহমেদ সালাউদ্দিন, রিয়াজ উদ্দিন খোকন, হাবিব তাড়াশি, শাহরিয়ার আলম মামুন, দোলা মজুমদার, নাহিদ স্মৃতি প্রমুখ।

   

About

Popular Links

x