Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

হাসপাতাল থেকেই মুক্তি পাচ্ছেন সম্রাট

২০১৯ সালের ৬ অক্টোবর কুমিল্লার চৌদ্দগ্রামে থেকে ইসমাইল চৌধুরী সম্রাটকে গ্রেপ্তার করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব)। এরপর থেকেই তিনি কারাগারে রয়েছেন।

আপডেট : ১৬ মে ২০২২, ০৪:৫০ পিএম

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসা নিচ্ছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট। সম্প্রতি তার বিরুদ্ধে থাকা সবকটি  তার জামিনের কাগজ হাসপাতালে পৌঁছালে সেখান থেকেই তিনি মুক্ত হবেন।

বুধবার (১১ মে) দুপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের অনলাইন সংস্করণ।

ঢাকা কেন্দ্রীয় কারাগার সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, সম্রাটের চারটি মামলার মধ্যে তিনটি জামিনের কাগজ তারা অনেক আগেই পেয়েছেন। আরেকটি মামলার কাগজ কিছুক্ষণ আগে তাদের কাছে পৌঁছেছে। ফলে সম্রাটের মুক্তিতে আর কোনো বাধা থাকল না। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের প্রিজন সেল থেকেই তাকে মুক্তি দেওয়া হবে।


আরও পড়ুন-  সব মামলায় জামিন পেলেন বহিষ্কৃত যুবলীগ নেতা সম্রাট, মুক্তিতে বাধা নেই


কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম গণমাধ্যমকে বলেন, “আমরা সম্রাটের জামিনের কাগজপত্র কিছুক্ষণ আগে হাতে পেয়েছি। তার মুক্তির বিষয়টি প্রক্রিয়াধীন।”

এর আগে, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় বুধবার সকালে ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান শুনানি শেষে সম্রাটের জামিন মঞ্জুর করেন। অপর তিনটি মামলায় তিনি আগেই জামিন পেয়েছিলেন। এখন সবগুলো মামলায় জামিন হওয়ায় তিনি কারামুক্ত হতে চলেছেন।

২০১৯ সালের ৬ অক্টোবর কুমিল্লার চৌদ্দগ্রামে থেকে ইসমাইল চৌধুরী সম্রাটকে গ্রেপ্তার করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব)। সেই সময় তার আরেকজন সহযোগী এনামুল হক আরমানকেও গ্রেপ্তার করা হয়। এরপর থেকেই তিনি কারাগারে রয়েছেন।

অবৈধ সম্পদ, অস্ত্র বা মাদকের মামলা থাকলেও যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের এই সাবেক নেতা আলোচিত হয়েছিলেন ঢাকায় ক্যাসিনো ব্যবসায় সংশ্লিষ্টতার কারণে।

   

About

Popular Links

x