Sunday, August 23, 2026

সেকশন

English
Dhaka Tribune

ব্রুনেই থেকে এলএনজি আসবে আগামী বছর

মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রধানমন্ত্রী অহেতুক প্রকল্প গ্রহণ থেকে বিরত থাকার জন্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন

আপডেট : ২৭ নভেম্বর ২০২২, ১১:২৮ পিএম

ব্রুনাই থেকে বাংলাদেশ আগামী বছর এলএনজি আমদানি করতে পারবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

রবিবার (২৭ নভেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিবদের সঙ্গে বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠক শেষে সচিবালয়ে সংবাদ সম্মেলনে খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, “জাতি জ্বালানি সংকটের সম্মুখীন হচ্ছে। আগামী বছর ব্রুনাই থেকে এলএনজি পাওয়া যাবে। আমরা প্রথমে খাদ্য, সার ও জ্বালানির ওপর জোর দেব।”

খন্দকার আনোয়ারুল বলেন, “প্রধানমন্ত্রী অহেতুক প্রকল্প গ্রহণ থেকে বিরত থাকার জন্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। বরং বিদেশি সাহায্য ও ঋণের মাধ্যমে প্রকল্প বাস্তবায়নে অগ্রাধিকার দিতে কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়।”

   

About

Popular Links

x