Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

জনসাধারণের প্রদর্শিত হবে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর ব্যবহৃত বুলেট প্রুফ গাড়ি

জাতীয় বিজ্ঞান জাদুঘর কর্তৃপক্ষ সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিবহন পুল থেকে গাড়িগুলো সংগ্রহ করেছে

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৩, ১১:৫৫ পিএম

সাধারণ মানুষকে সরাসরি দেখানো হবে জন্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ব্যবহৃত মার্সিডিজ বেঞ্জের একটি বুলেট প্রুফ গাড়ি। এজন্য এ গাড়ি জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে সংযোজন করা হয়েছে।

জাতীয় বিজ্ঞান জাদুঘর কর্তৃপক্ষ সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিবহন পুল থেকে গাড়িগুলো সংগ্রহ করেছে।

সোমবার (১৬ জানুয়ারি) বিজ্ঞান জাদুঘর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথা জানানো হয়।

অনলাইন সংবাদমাধ্যম বাংলা ট্রিবিউনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ব্যবহৃত এই গাড়িটি বিজ্ঞান জাদুঘরের শিল্পপ্রযুক্তি গ্যালারি সংলগ্ন লবিতে স্থাপন করা হয়েছে। এটির মূল্য প্রায় ছয় কোটি টাকা এবং ওজন প্রায় সাড়ে তিন মেট্রিক টন। গাড়িটি একটি প্ল্যাটফর্মে বসিয়ে তা দর্শকদের জন্য নান্দনিকভাবে প্রদর্শনী উপযোগী করার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ।

বিজ্ঞান জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী জানিয়েছেন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ব্যবহৃত গাটি জাদুঘরে প্রদর্শনীর ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে ইতিহাস রচনা করবে।

তিনি বলেন, বুলেট প্রুফ গাড়িটি বৈজ্ঞানিক উদ্ভাবনের একটি অনুষঙ্গ। রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা কীভাবে এসব গাড়িতে সুরক্ষিত থাকেন, সে সম্পর্কে সাধারণ মানুষের ধারণা থাকা প্রয়োজন।

এ সম্পর্কে জানতে চাইলে জাতীয় বিজ্ঞান জাদুঘরের পরিচালক একেএম লুৎফুর রহমান সিদ্দীক জানিয়েছেন, ইতোমধ্যেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিবহন পুল থেকে ব্যবহৃত বুলেট প্রুফ মার্সিডিজ বেঞ্জের একটি গাড়ি বিজ্ঞান জাদুঘরে আনা হয়েছে। সেটি সাধারণ মানুষের কাছে উপস্থাপনের কাজ চলছে। বিজ্ঞান জাদুঘর কর্তৃপক্ষ এই গাড়িটি নিজস্ব ব্যবস্থাপনায় সংরক্ষণ করবে। এখন থেকে দেশের যে কোনও নাগরিক এই গাড়িটি দেখতে পারবেন।  এর মধ্য দিয়ে তারা বুলেট প্রুফ মার্সিডিজ বেঞ্চ গাড়ি সম্পর্কে ধারণা নিতে পারবেন।

   

About

Popular Links

x