Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

দেশে বেকারের সংখ্যা ২৬ লাখ

শ্রমশক্তির বাইরে থাকা জনগোষ্ঠী ৪ কোটি ৬৩ লাখ ৯০ হাজার। তাদের মধ্যে পুরুষ ১ কোটি ১১ লাখ ৯০ হাজার ও নারী ৩ কোটি ৫২ লাখ

আপডেট : ০২ মে ২০২৩, ০১:৫২ পিএম

দেশে বর্তমানে মোট বেকার ২৫ লাখ ৯০ হাজার। এর মধ্যে পুরুষ ১৭ লাখ ১০ হাজার এবং নারী ৮ লাখ ৮০ হাজার। চলতি বছরের প্রথম ৩ মাসে দেশে বেকারের সংখ্যা বেড়েছে ২ লাখ ৭০ হাজার।

মঙ্গলবার (২ মে) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এ তথ্য জানিয়েছে।

বিবিএসের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম ত্রৈমাসিকে (৩ মাসে) দেশে বেকারের সংখ্যা ২৫ লাখ ৯০ হাজার। আর গত বছরের শেষ ত্রৈমাসিকে এই সংখ্যা ছিল ২৩ লাখ ২০ হাজার।

তাদের ত্রৈমাসিক জরিপের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে শ্রমশক্তিতে নিয়োজিত মোট জনগোষ্ঠী ৭ কোটি ৩৬ লাখ ৯০ হাজার। তাদের মধ্যে পুরুষ ৪ কোটি ৮২ লাখ ৫০ হাজার ও নারী ২ কোটি ৫৪ লাখ ৪০ হাজার। 

এছাড়া, বর্তমানে কর্মে নিয়োজিত জনগোষ্ঠী ৭ কোটি ১১ লাখ। তাদের মধ্যে পুরুষ ৪ কোটি ৬৫ লাখ ৪০ হাজার ও নারী ২ কোটি ৪৫ লাখ ৬০ হাজার। 

শ্রমশক্তির বাইরে থাকা জনগোষ্ঠী ৪ কোটি ৬৩ লাখ ৯০ হাজার। তাদের মধ্যে পুরুষ ১ কোটি ১১ লাখ ৯০ হাজার ও নারী ৩ কোটি ৫২ লাখ।

প্রতিবেদনে বলা হয়েছে, বেকার জনগোষ্ঠী মূলত তারাই, যারা গত সাত দিনে কমপক্ষে এক ঘণ্টাও কাজ করেনি, কিন্তু গত সাত দিনে কাজ করার জন্য প্রস্তুত ছিলেন এবং গত ৩০ দিনে বেতন মজুরি বা মুনাফার বিনিময়ে কাজ খুঁজেছেন।

তবে বেকারের এ সংজ্ঞা নিয়ে বিতর্ক আছে। সংজ্ঞা বদলানো হলে বেকারের সংখ্যা আরও বাড়বে বলে মনে করেন বিশ্লেষকেরা।

   

About

Popular Links

x