প্রকাশ : ৩০ নভেম্বর ২০২১, ০৩:৩৭ পিএমআপডেট : ০৮ মার্চ ২০২২, ০৪:২২ পিএম
করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন প্রতিরোধে ৬০ বছর বয়সী ও ষাটোর্ধ্ব সবাইকে বুস্টার ডোজ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এ কথা বলেন তিনি।
এর আগে সকাল ১১টা ৪০ মিনিটে ১৮ মন্ত্রণালয়ের প্রতিনিধিদের নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক করেন।
জাহিদ মালেক বলেন, “বুধবার আমরা একটি সিদ্ধান্ত নিয়েছি ৬০ বছরের বেশি বয়স্কদের বুস্টার ডোজ দেওয়া হবে। এ পর্যন্ত ছয় কোটি মানুষকে এক ডোজ টিকারে আওতায় আনা হয়েছে। চার কোটি লোক ডাবল ডোজ টিকা পেয়েছে। কমিউনিটি ক্লিনিক পর্যন্ত টিকা কার্যক্রম নিয়ে যাওয়া হয়েছে।"
মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুরে সচিবালয়ে এ কথা বলেন তিনি
স্বাস্থ্যমন্ত্রী: ষাটোর্ধ্ব সবাইকে দেওয়া হবে বুস্টার ডোজ

বিষয়: