২০১৭ সালের সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত হালদা নদী থেকে ৩৩টি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে
হালদায় আরও একটি ডলফিনের মৃত্যু। ছবি: সংগৃহীত
ট্রিবিউন ডেস্ক
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২১, ০৭:৫৬ পিএমআপডেট : ১৪ মার্চ ২০২২, ০৪:২৮ পিএম
চট্টগ্রামের হালদা নদীর আকবরিয়া এলাকা থেকে মৃত অবস্থায় আরও একটি ডলফিন উদ্ধার করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির কো-অর্ডিনেটর অধ্যাপক মনজুরুল কিবরিয়া।
সোমবার (২৭ ডিসেম্বর) ডলফিনটি উদ্ধার করা হয়। স্থানীয়রা মৃত ডলফিনটি ভাসতে দেখে নৌ-পুলিশ ও উপজেলা প্রশাসনকে খবর দেন। তারা গিয়ে স্থানীয়দের সহায়তায় ডলফিনটি উদ্ধার করে মাটিচাপা দেন।
অধ্যাপক মনজুরুল কিবরিয়া বলেন, “ডলফিনটির দেহ পচে গেছে। কীভাবে ডলফিনটি মারা গেছে তা বোঝা যাচ্ছে না। ডলফিনটির দৈর্ঘ্য প্রায় ৫ ফুট, ওজন ১৫ কেজির মতো হবে। পচে যাওয়ায় মৃত ডলফিনটি রামদাস মুন্সির হাট এলাকায় মাটিচাপা দেওয়া হয়েছে।”
২০১৭ সালের সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত হালদা নদী থেকে ৩৩টি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।
এর আগে ২৪ অক্টোবর হালদা নদী থেকে মৃত অবস্থায় আরও একটি ডলফিন উদ্ধার করা হয়। ৪ অক্টোবর হালদা নদীর রামদাস মুন্সিহাট এলাকা থেকে একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়। এছাড়াও ৩০ সেপ্টেম্বর ৫৯ ইঞ্চি দৈর্ঘ্যের একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়।
উল্লেখ্য, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারের (আইইউসিএন) লাল তালিকাভুক্ত বিপন্ন প্রজাতির মিঠাপানির ডলফিন হালদায় রয়েছে।
হালদায় আরও একটি ডলফিনের মৃত্যু

বিষয়: