Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন ছুটি বাতিল

গ্রীষ্মকালীন অবকাশ, হিজরি নববর্ষ ও আশুরা উপলক্ষে আগামী ২০ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের কথা ছিল

আপডেট : ১৯ জুলাই ২০২৩, ০৭:৪৫ পিএম

শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন ছুটি বাতিল করা হয়েছে। আগামী রবিবার (২৩ জুলাই) থেকে যথারীতি ক্লাস চলবে।

শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণে আন্দোলনকারী শিক্ষকদের সঙ্গে বৈঠক শেষে শিক্ষামন্ত্রী দীপু মনি এ সিদ্ধান্তের কথা জানান।

বুধবার বিকেলে ঢাকার সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীসহ মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা ও শিক্ষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

গ্রীষ্মকালীন অবকাশ, হিজরি নববর্ষ ও আশুরা উপলক্ষে আগামী ২০ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের কথা ছিল। বুধবারের সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার (২০ জুলাই) ছুটি থাকবে। রবিবার থেকে নিয়মিত ক্লাস হবে।

শিক্ষামন্ত্রী বলেন, “এবারের নির্বাচন হয় ডিসেম্বর নয়ত জানুয়ারির গোড়ায় হবে। তফসিল ঘোষণা হয়ে নির্বাচনী প্রচার ডিসেম্বরের গোড়া থেকেই শুরু হবে। কাজেই আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বার্ষিক পরীক্ষা নভেম্বরের শেষের মধ্যে শেষ করে ফেলতে হবে।

তিনি বলেন, “তাহলে আমাদের সময় এখন খুব কম। সেক্ষেত্রে এইবার গ্রীষ্মের ছুটি বাতিল করে আমরা শীতের ছুটি বাড়িয়ে দিব, যেটা ডিসেম্বরে হবে। আর গ্রীষ্মের ছুটিটা আর থাকছে না।”

তিনি আরও বলেন, “কাজেই এখন ক্লাস চলবে। যেন নভেম্বরের মধ্যে আমরা সব ক্লাস-পরীক্ষা শেষ করতে পারি।”

   

About

Popular Links

x