Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

রামপালের জন্য ইন্দোনেশিয়া থেকে এলো ৩১ হাজার টন কয়লা

এ মাসের শুরুর দিকে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য ৩১,৭০০ মেট্রিক টন কয়লা আনা হয়েছিল

আপডেট : ২৮ আগস্ট ২০২৩, ০৬:২১ পিএম

বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য প্রায় ৩১ হাজার টন কয়লা নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে “এমভি জেইন” নামের একটি বাণিজ্যিক জাহাজ।

সোমবার (২৮ আগস্ট) সকাল ১০টায় মোংলা বন্দরের হারবাড়িয়া ১২ নম্বরে জেটিতে জাহাজটি নোঙর করে।

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট মেসার্স টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেডের সহকারী ব্যবস্থাপক (খুলনা) খন্দকার রিয়াজুল হক জানান, গত ৮ আগস্ট ইন্দোনেশিয়ার মোয়ারা পান্তাই বন্দর থেকে ৫০,৪৫০ মেট্রিক টন কয়লা নিয়ে ছেড়ে আসে জাহাজটি। চট্টগ্রাম বন্দরে ১৯,৫০০ মেট্রিক টন খালাস করা হয়। এগুলো কার্গো ও লাইটারে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে আনা হয়।

তিনি জানান, বাকি ৩০,৯৫০ মেট্রিক টন কয়লা নিয়ে রবিবার মোংলা বন্দরের হারবাড়িয়া ১২ নম্বর জেটিতে নোঙর করে “এমভি জেইন”। সেখান থেকে কয়লা লাইটারে খালাস করে তাপ বিদ্যুৎ কেন্দ্রে পৌঁছনো হবে।

এর আগে, এ মাসের শুরুর দিকে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য ৩১,৭০০ মেট্রিক টন কয়লা নিয়ে “এমভি বসুন্ধরা ইমপ্রেস” নামের একটি বাণিজ্যিক জাহাজ মোংলা বন্দরে আসে।

   

About

Popular Links

x