Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

রাজবাড়ী-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ

শ্যামলী পরিবহনের সঙ্গে দ্বন্দ্বের জেরে রাজবাড়ী-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৩১ পিএম

রাজবাড়ী-ঢাকা রুটে সরাসরি বাস চলাচল বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন ঢাকাগামী যাত্রীরা। রাজবাড়ীর ওপর দিয়ে শ্যামলী পরিবহনের বাস চলাচলে বাধা দেওয়ায় এবং এর জেরে ঢাকার গাবতলী বাস টার্মিনাল থেকে রাজবাড়ীর বাস চলাচলে বাধা দেওয়ায় এই অচলাবস্থার সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকালে ঢাকা-রাজবাড়ী রুটে বাস চলাচল বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী জেলা বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন।

রাজবাড়ী পরিবহন মালিক গ্রুপের দায়িত্বশীল এক নেতা জানান, রাজবাড়ী থেকে রাজবাড়ীর বাস ছাড়াও অন্তত ৫০টি ট্রিপ বাস চলাচল করে। সম্প্রতি ঢাকার শ্যামলী, হানিফসহ কয়েকটি বাস রাজবাড়ীর ওপর দিয়ে চলাচল শুরু করে। এতে রাজবাড়ীর বাস মালিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন। যে কারণে সোমবার শ্যামলী পরিবহনের একটি বাস রাজবাড়ীর ওপর দিয়ে যাওয়ার সময় বাধা দেওয়া হয়। এর প্রতিক্রিয়ায় ঢাকার গাবতলী বাস টার্মিনালে রাজবাড়ীর বাস চলাচলে বাধা দেওয়াসহ সব কাউন্টার বন্ধ করে দেয়। এরপর থেকে বাস চলাচল বন্ধ রয়েছে।

বিষয়টি নিয়ে তারা রাজবাড়ীর জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করবেন বলেও জানিয়েছেন।

রাজবাড়ী পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন জানান, গাবতলী বাস টার্মিনালের কাউন্টারগুলো খুলে দিলেই বাস চলাচল পুনরায় শুরু হবে।

   

About

Popular Links

x