Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

মাটি খননের সময় গ্যাস লিকেজ থেকে আগুন, দগ্ধ পাঁচজন

মানিকদী এলাকার নামাপাড়ায় এ দুর্ঘটনা ঘটে

আপডেট : ১০ অক্টোবর ২০২৩, ১১:৪২ এএম

রাজধানী ঢাকার ক্যান্টনমেন্ট এলাকায় ওয়াসার নতুন লাইন সংযোগের জন্য রাস্তায় মাটি খননের সময়ে গ্যাস লিকেজ থেকে আগুন ধরে পাঁচ শ্রমিক দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (১০ অক্টোবর) সকাল ৭টার দিকে ক্যান্টনমেন্টসংলগ্ন মানিকদী এলাকার নামাপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

চিকিৎসার জন্য তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়েছে। দগ্ধরা হচ্ছেন, সিয়াম, মেহেদী, মমিন, দেলোয়ার, ও জুয়েল। তাদের সবার বয়স আনুমানিক ২২ থেকে ২৫ বছর।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম ঢাকা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দগ্ধরা সবাই আশঙ্কামুক্ত।

দগ্ধদের মধ্যে জুয়েলের শরীরের ৮%, মেহেদীর ৫% ও সিয়ামের ২% দগ্ধ হয়েছে। এই তিনজনকে হাসপাতলে ভর্তি করানো হয়েছে। আব্দুল মমিন ও দেলোয়ারকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।

ওই কাজের সুপারভাইজার আনিসুর রহমান জানান, ওয়াসার নতুন লাইন লাগানোর জন্য একটি ঠিকাদারী প্রতিষ্ঠানের কাছ থেকে সাব ঠিকাদারের অধীনে মাটি খননের কাজ করার সময়ে তিন ফিট খননের পর শ্রমিকরা গ্যাসের গন্ধ পায়।

শ্রমিকদের বরাত দিয়ে তিনি বলেন, “এই গন্ধ গ্যাসের কি-না তা বোঝার জন্য একজন ম্যাচের কাঠি জ্বালাতেই সেখানে জমা গ্যাসে আগুন ধরে যায়। এতে তারা দগ্ধ হন। তাদের উদ্ধার করে বার্ন ইনিস্টিউটে নেওয়া হয়।”

   

About

Popular Links

x