Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

পররাষ্ট্রমন্ত্রী: আমরা সব সময় ফিলিস্তিনের পক্ষে

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, ‘এ বিষয়ে আমাদের অবস্থান ফিলিস্তিনের পক্ষে সুস্পষ্ট। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন ফিলিস্তিনের পক্ষে ছিলেন’

আপডেট : ১৩ অক্টোবর ২০২৩, ১১:০৩ পিএম

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, “আমরা বাংলাদেশ সব সময় ফিলিস্তিনের পক্ষে রয়েছি। আমরা সব সময় শান্তি চাই। ফিলিস্তিন-ইসরায়েল দুটি আলাদা রাজ্য না হলে সেখানে শান্তি আসবে না।”

শুক্রবার (১২ অক্টোবর) দুপুরে সিলেট সদর উপজেলার হাটখলা ইউনিয়নে প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে শিবের বাজার জিসি-কোম্পানিগঞ্জ সড়কের কাজের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা বাংলাদেশ সারা জীবনই মানুষের মঙ্গল চাই, মানবাধিকার চাই। ফিলিস্তিনি জনগণ তাদের অধিকার নিয়ে প্রায় ৭৩ বছর ধরে সংগ্রাম করে আসছে।”

তিনি বলেন, “এ বিষয়ে আমাদের অবস্থান ফিলিস্তিনের পক্ষে সুস্পষ্ট। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন ফিলিস্তিনের পক্ষে ছিলেন। তার কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও একই নীতিতে বিশ্বাসী।”

মন্ত্রী বলেন, “ইসরায়েলের সঙ্গে আমাদের কোনো ব্যবসা-বাণিজ্যের সম্পর্ক নেই। চলমান সংঘর্ষের কারণে পুরো বিশ্ব একটু ধাক্কা খাবে। সেই ধাক্কায় হয়তো বাংলাদেশের কিছু অসুবিধা হতে পারে।”

   

About

Popular Links

x