Monday, July 27, 2026

সেকশন

English
Dhaka Tribune

ড্রাগন ফল নিয়ে অপপ্রচারকারী ইউটিউবারদের শাস্তি চান চাষিরা

ড্রাগন ফল চাষিরা বলেন, ‘ইউটিউবাররা তো বিশেষজ্ঞ না, তারা কীভাবে বলতে পারে, আমরা যেসব টনিক ব্যবহার করি, সেগুলো ক্ষতিকর’

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৩, ০৫:০৯ পিএম

ড্রাগন ফল নিয়ে অপপ্রচার চালানো ইউটিউবারদের শাস্তির দাবি জানিয়েছেন চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ, কুষ্টিয়া ও যশোর জেলার ড্রাগন ফল চাষিরা। 

সোমবার (২৫ ডিসেম্বর) সকাল ১০টায় জীবননগর বাসস্ট্যান্ডে মুক্তমঞ্চের সামনে আয়োজিত এক মানববন্ধনের এ দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, “আমরা মানুষের জন্য ফল উৎপাদন করি। আমরা যেসব ওষুধ ব্যবহার করি, সেগুলো যদি ক্ষতিকর হয়, তাহলে কৃষি বিভাগ অথবা স্বাস্থ্য বিভাগ থেকে আমাদের বলুক। কোন ওষুধ আমরা ব্যবহার করবো।”

তারা আরও বলেন, “ইউটিউবাররা তো বিশেষজ্ঞ না, তারা কীভাবে বলতে পারে, ড্রাগন ফলে যেসব টনিক ব্যবহার করি, সেগুলো দেহের জন্য ক্ষতিকর।”

ড্রাগন ফল চাষিরা বলেন, “ভারতীয় যে হরমোনের কথা বলা হচ্ছে, আমরা সেই হরমোন বিক্রি করি না। আমরা সরকার অনুমোদিত হরমোন বিক্রি করি। এতে কোনো ক্ষতিকর উপাদান নেই। কিছু ইউটিউবার ভারতীয় হরমোনের প্রচার ও অবৈধভাবে বিক্রির জন্য এই কাজ করছে।”

মানববন্ধনে বক্তব্য দেন জীবননগর পৌর যুবলীগের সভাপতি ও ফল চাষি শাহ আলম, শরিফুল ইসলাম ছোট বাবু, তরুণ উদ্যোক্তা রুহুল আমিন রিটন, চাষি রমজান, শিক্ষক ও চাষি বশির প্রমুখ।

   

About

Popular Links

x