ঝড়-বৃষ্টিতে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে ঘরের চালার টিনে ওপর। এ সময় ঘর থেকে বের হতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের পাঁচ জনের মৃত্যু হয়েছে।
সোমবার রাতে (২৫ মার্চ) রাতে মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়াল বাড়ি ইউনিয়নের পূর্ব গোয়াল বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
জুড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাইনুদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তবে তিনি তাৎক্ষণিকভাবে মৃতদের নাম-পরিচয় জানাতে পারেননি।
এ বিষয়ে গোয়াল বাড়ি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম ঢাকা ট্রিবিউনকে বলেন, “আমি ঘটনাস্থলে আছি। বিস্তারিত পরে জানাব।”



