Thursday, October 15, 2026

সেকশন

English
Dhaka Tribune

টাঙ্গাইলে নদীতে নিখোঁজ আড়াই বছরের শিশুর মরদেহ উদ্ধার

মাঝ নদী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল মরদেহ উদ্ধার করে

আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ০৬:২০ পিএম

টাঙ্গাইলের মির্জাপুরে লৌহজং নদীতে ডুবে নিখোঁজ হওয়া আড়াই বছর বয়সী শিশু সাফুয়ানের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে উপজেলার কাণ্ঠালিয়া এলাকার মাঝ নদী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে। সাফুয়ান কাণ্ঠালিয়া গ্রামের বাসিন্দা।

পরিবার ও স্থানীয়দের বরাতে জানা গেছে, সকালে বাড়ির সবার অগোচরে শিশুটি নদীর পাড়ে চলে যায়। একপর্যায়ে সে পানিতে পড়ে তলিয়ে যায়। নদীর অপর প্রান্ত থেকে কয়েকজন নারী বিষয়টি দেখে চিৎকার করেন, কিন্তু তাৎক্ষণিকভাবে আশপাশে কাউকে পাওয়া যায়নি। স্থানীয়রা শিশুটিকে হাত নাড়তে নাড়তে পানির নিচে তলিয়ে যেতে দেখেন।

খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। তিন সদস্যের ডুবুরি দল নদীতে উদ্ধার অভিযান শুরু করে। বিকেলে মাঝ নদী থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার ইসমাইল হোসেন বলেন, “ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। শিশুটিকে উদ্ধারের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।“

   

About

Popular Links

x