Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

পররাষ্ট্রমন্ত্রী: সাংবাদিকরা বিভিন্ন দিক থেকে চাপের মধ্যে কাজ করেন

তিনি বলেন, ‘এ পেশাকে ভালোবেসে তারা সাংবাদিকতায় নিয়োজিত। তারা মেধাবী’

আপডেট : ৩১ মার্চ ২০২৪, ০৮:২৩ পিএম

নিজের দেশকে অভ্যন্তরীণ ও বিদেশে নেতিবাচকভাবে উপস্থাপনের মধ্যে কোনো কৃতিত্ব নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

রবিবার (৩১ মার্চ) জাতীয় প্রেস ক্লাবে “ইন্টারন্যাশনাল রিলেশন্স রিপোর্টার্স ফোরাম” আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, “বাংলাদেশকে নেতিবাচকভাবে তুলে ধরতে বিরোধীদল ওভারটাইম কাজ করছে। তাদের কিছু ‘পেইড এজেন্ট’ অপপ্রচার চালায় যা মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে।”

তিনি বলেন, “যারা অপপ্রচার চালাচ্ছে তাদের বিরুদ্ধে মূলধারার গণমাধ্যমকে কাজ করতে হবে।”

পররাষ্ট্রমন্ত্রী বলেন, “একই গোষ্ঠী পদ্মা সেতুকে কেন্দ্র করে এবং কোভিড-১৯ মহামারির সময় ভ্যাকসিন ইস্যুতে কীভাবে অপপ্রচার চালিয়েছিল।”

ভারতীয় পণ্য বর্জনে বিএনপির আহ্বানের সমালোচনা করে হাছান মাহমুদ বলেন, “এ ধরনের রাজনীতি দেশের জন্য মঙ্গল বয়ে আনে না।”

তিনি বলেন, “সমালোচনা হতে পারে, কিন্তু দেশের ভাবমূর্তি নষ্ট করে নয়।”

পেশাগত দায়িত্ব পালনে বহুমুখী চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া সত্ত্বেও তাদের প্রচেষ্টার জন্য সাংবাদিকদের প্রশংসা করেন হাছান। তিনি বলেন, “সাংবাদিকরা বিভিন্ন দিক থেকে চাপের মধ্যে কাজ করেন। এ পেশাকে ভালোবেসে তারা সাংবাদিকতায় নিয়োজিত। তারা মেধাবী।”

   

About

Popular Links

x