Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

টিসিবির গাড়িতে ভারতীয় পেঁয়াজ মিলবে ৪০ টাকায়

মঙ্গলবার থেকে এ পেঁয়াজ বিক্রি শুরু হবে

আপডেট : ০১ এপ্রিল ২০২৪, ১০:২৫ পিএম

ভারতীয় পেঁয়াজ প্রতি কেজি ৪০ টাকা দরে বিক্রি করবে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। মঙ্গলবার থেকে এ পেঁয়াজ বিক্রি শুরু হবে। 

সোমবার (১ এপ্রিল) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারত থেকে টিসিবির আমদানিকৃত ৫০ হাজার টন পেঁয়াজের মধ্যে প্রথম ধাপে এক হাজার ৬৫০ টন সোমবার রেলযোগে দেশে এসেছে।

ওই পেঁয়াজ ঢাকা মহানগরীর ১০০টি স্থানসহ গাজীপুর ও চট্টগ্রাম মহানগরে খোলা বাজারে বিক্রি করা হবে।

বাজারদর বিবেচনায় প্রতি কেজি পেঁয়াজের পূর্ব নির্ধারিত ভোক্তা মূল্য ৫০ টাকা থেকে ১০ টাকা কমেয়ে ৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। 

টিসিবির কার্ডধারী পরিবারের পাশাপাশি সব ভোক্তা এই পেঁয়াজ দুই কেজি করে ক্রয় করতে পারবেন।

 

 

   

About

Popular Links

x